
ময়মনসিংহ ব্যুরো: যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক লোকের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামুল্যে ওষুধ বিতরণ করেছে মুক্তাগাছা উপজেলা ও পৌর যুবদল।জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনতার মাঝে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্তচাপ পরীক্ষা,ডায়াবেটিস,হৃদরোগ,হাড়জোড়া বাত ব্যাথা রোগের ব্যবস্থাপত্র প্রদান এবং রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল হকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো.জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো.হাবিবুর রহমান খান রতন,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো.শহীদুল ইসলাম শহীদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.কামরুজ্জামান লেবু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান,
মতিউর রহমান খোকন,বিএনপি নেতা মোখলেছুর রহমান,এটিএম ইলিয়াস,
ফারুক আহমেদ খোকা,আবুল হাশিম,
উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল হক,সদস্য সচিব আসাদ ফরাজি প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবাদানে নিয়োজিত ছিলেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মো. হাসিমুল এহেছান সোহাগ,হাড়জোড়া বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মো. শফিউল আলম লোটাস,মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.মো.মোহসীন। দন্ত সেবায় ছিলেন আই এইচটি ঢাকার লেকচারার মো.আইনুল হক,দন্ত ও প্রযুক্তি বিদ মাহিনুর ইসলাম কিরন,শামীম আহমেদ সুমন,মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান,মো.হোসাইন উদ্দিন রুবেল।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
