শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহত ও খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিএনপি নেতা দবির আহমেদের সভাপতিতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে ক্ষমতা দখল করে সারাদেশে অরাজকতা পরিবেশ তৈরি করে রেখেছিলো। সে সময় জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচনেও কেউ ভোট দিতে পারেনি। এখন সময় এসেছে, আপনারা ভোট দিয়ে আপনাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এখন আর দিনের ভোট রাতে দেওয়া হবেনা। শেখ হাসিনা সরকার দেশ থেকে ছয় লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। এই প্রাচারে শেখ হাসিনা এবং তার ছেলে জড়িত ছিলো। তখন সরকারি বড় কোন প্রকল্প গ্রহণ করা হলে শেখ হাসিনার বোন এবং ছেলের জন্য কমিশন রাখতে হতো। এভাবে তারা দেশে সম্পদ গড়েছে বিদেশে সম্পদ গড়েছে। এ অবস্থায় বিএনপি ১৭ বছর আন্দোলন করেছেন। তাই আগামি নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচন করবে। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে আহত ও নিহত এবং খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া করা হয়েছে।

গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আতিক হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু। অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *