
বিনোদন ডেস্ক: টানা ২০ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে শেষ হয়েছিল ভারতের দীর্ঘতম টিভি শো ‘সিআইডি’। ছয় বছর পর দ্বিতীয় মৌসুম নিয়ে টিভিতে ফিরছে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচারিত এই শো।সম্প্রতি সামাজিকমাধ্যমে সিআইডির একটি নতুন টিজার শেয়ার করেছেন। যেখানে বলা হচ্ছে আগের মতই এই নতুন শো-তেও থাকছেন এসিপি প্রদুমনের চরিত্রে অভিনয় করা শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা শো-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরে নাগাদ এর শুটিং শুরু হতে যাচ্ছে। বড়দিন বা নতুন বছরকে সামনে রেখে ছোটপর্দায় ফিরবে সিআইডি ২।
শো-র কলাকুশলীদের শেয়ার করা টিজারে দেখা গেছে, এসিপি প্রদুমনের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি থেকে নামেন এসিপি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
