গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরে পথে পথে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ইমাম মোয়াজ্জিনদের সম্মানী উপহার বিতরণ  কর্মসূচির উদ্বোধনে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখতে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ গাজীপুর জেলা বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ  মানুষ।

গাড়িবহরে সড়ক দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। এসময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন এমপি, যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক তাহের মুসল্লি, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ,আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তারেক রহমানের গাড়িবহর গাজীপুর হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে।