শ্রীপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ  গ্রেফতার ১৩ 

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর,শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোদী অভিযানে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জন গ্রেফতার। গ্রেফতার কৃতদের মধ্যে আট জনকে মোবাইল কোর্টে বিভিন্নসাজা প্রদান করা হয়।অপর ৫জনকে মাদক মামলায় গ্রেফতার করে আদলতে সোপর্দ করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন,ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজই  ইউনিয়নের সোহাল গ্রামের মো.মিজানুর রহমান(৩০), মো. মনির  মিয়া (২৪)ও জুবায়ের(২১)। উপজেলার শ্রীপুর গ্রামের মো.সানী (২৫) মো. রাশেদ(২০),বহেরার চালা গ্রামের মো. মিজানুর রহমান(৪০), রিটন (৪০), ছাইফুল ইসলাম(৩০),তেলিহাটি গ্রামের মিলন বেপারী(৩৫),কাওরাইদ গ্রামের নয়নচন্দ্র (২৪), নির্মলা রানী (৪৫), শ্রীপুর গ্রামের সানী (২৫)ও রাশেদ(২০)।

একই রাতে পুলিশ উপজেলার কেওয়া এলাকা থেকে কিশোরগ্যাং এর সদস্য হৃদয় শেখকে (১৭) গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযান চলছে।

অভিযানে বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নয়নচন্দ্র, নির্মলারানী, মিজানুর রহমান,মিলন বেপারী, জালাল উদ্দিন কালান, ছাইফুল,রহিজউদ্দিনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজীব আহমেদের মোবাইল কোর্টে সানী ও রাশেদকে ২৫দিন করে সাজা ও ১হাজার টাকা জরিমানা করেন। ভালুকা উপজেলার মো.মিজানুর রহমান, মো. মনির মিয়া ও জুবায়েরকে তিন দিনকরে সাজা ও এক হাজার টাকা জরিমানা করেন। রিটনকে ৫দিনের সাজাসহ এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া স্থানীয় জনতা কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়কে চাইনিজ কুড়াল সহ আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *