বেনাপোল থেকে প্রকাশিত সাপ্তাহিক “গ্রামের সংবাদ” প্রতিষ্ঠা বার্ষিকী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: মিডিয়ার জগতে বহুল আলোচিত বেনাপোল থেকে প্রকাশিত স্বাতন্ত্র: নিরপেক্ষ ও সৃজনশীল সাপ্তাহিক “গ্রামের সংবাদ” পত্রিকার ২০তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ করা হয়েছে।

শুক্রবার(৩ জানুয়ারী)বিকাল ৩টায় বেনাপোল বাজারস্থ “রহমান চেম্বার” এর ৬তলা ভবনের“ দি সানরুফ”এ আনুষ্ঠানিক ভাবে ২০তম বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ-হাইকমিশনারের প্রথম প্রেস সচিব মো.তারিক চয়ন, কোলকাতা, ভারত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো.আব্দুল মুন্নাফ।

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাব এডিটর ও বিশিষ্ঠ কবি মাজহার সরকার, এ্যাডভোকেট কালীপদ দেবনাথ। গ্রামের সংবাদ পরিবারের পক্ষে থেকে তিনজনকে সম্মানী ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,“সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মো.মনির হোসেন, সাংবাদিক দেবুল কুমার, সাজেদুর রহমান, মো.আজিজুল হক, শেখ কাজিম উদ্দিন, আনিছুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *