
বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়ার তত্ত্বাবধানে অভিযান চালিয়ে অভিযানে আটককৃত ১৪ আসামিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেনাপোল পোর্ট থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
অভিযানে আটককৃত আসামিরা হলেন, সাগর হোসেন (২৪), আল আমিন (২২), কলিম, আল আমিন (২৯), এরশাদ আলী, ইমরান হোসেন রনি (২৬), আল আমিন (২৭), সাইদ আলী, মাসুদ রানা (২১), সেলিম সরদার (৩০), মশিয়ার রহমান মশি (৩৫), কামাল হোসেন (২৮), মুক্তার আলী মোড়ল (৩৭), খলিলুর রহমান।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে এবং তাদের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বেনাপোল পোর্ট থানা পুলিশের এই অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
