গাজীপুর সদরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: ইসলামবিরোধী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুর সদর উপজেলায়
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় তৌওহিদী জনতার উদ্যোগে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেঘারবাড়ী এলাকার ঢাকা ময়মনসিং মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ইসকনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং সংগঠনটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

তারা আরও বলেন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে মুসলিম সমাজ সর্বদা সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এই কর্মসূচির আয়োজন করে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের তৌওহিদী জনতা। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোবারক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাজহারুল ইসলাম আজিজী, মুফতি লোকমান হাসান, মাওলানা নুওমান সহ বিভিন্ন মসজিদের মুসল্লি ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *