
বেনাপোল প্রতিনিধি: বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে বেনাপোলের একটি পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) শার্শা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা বাদী হয়ে তিনজনকে আসামি করে এ মামলা করেন।
আসামিরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার দুই ছেলে আনোয়ার হোসেন ও জামাল হোসেন এবং ভবের বেড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
তনিমা তাসনুভা অভিযোগে উল্লেখ করেন, তিনি তার পৈত্রিক সম্পত্তি শার্শা উপজেলার কাগজপুকুর এলাকায় অবস্থিত “মেসার্স তনিমা ফিলিং স্টেশন”-এর স্বত্বাধিকারী। ফিলিং স্টেশনের জন্য তার কাছে জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর, খুলনার বৈধ সনদপত্র রয়েছে।
তবে আসামি আনোয়ার হোসেন ও জামাল হোসেন, অপর আসামি ইব্রাহিম হোসেনের সহায়তায় একটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া অ্যাফিডেভিট তৈরি করেন। ওই অ্যাফিডেভিটে মেসার্স তনিমা ফিলিং স্টেশনের সাবেক স্বত্বাধিকারী গোলাম কিবরিয়ার স্বাক্ষরও জাল করা হয়।
ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে আসামিরা মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তনিমা তাসনুভা আদালতকে অবহিত করেন। পরে আদালতের তদন্তে প্রমাণিত হয় যে, অ্যাফিডেভিটটি ভুয়া এবং এতে বিচারকের স্বাক্ষর ও সিল জাল করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
