
নরসিংদীতে বন্ধ হয়ে থাকা রেলওয়ে স্টেশন দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশন প্লাটফর্মে সমাজকল্যাণ উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসী ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমনসহ কর্মসূত্রে প্রতিদিন হাজারও মানুষ এখান থেকে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। দীর্ঘ ৩ বছর ধরে এ স্টেশন বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ দিয়ে স্টেশনটি চালু করে দুর্ভোগ কমানোর দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
