গাজীপুরে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আনন্দ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় জিয়া সাইবার ফোর্স (ZCF), গাজীপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“অনলাইনে আমরা, রাজপথে আমরা” স্লোগানকে ধারণ করে আয়োজিত এই মিছিলে জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু করেন। মিছিলটি ভবানীপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আয়োজকরা জানান, দেশের স্বার্থে, জাতীয়তাবাদী আদর্শের প্রচার এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে বিএনপি এবং জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা জিয়া সাইবার ফোর্স কমিটির আহ্বায়ক জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম রনি, সদস্য সচিব ফয়সাল মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *