সুজানগরে বিএনপি নেতা আব্দুল লতিফ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সুজানগর পৌরসভার ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ।

বৃক্ষরোপণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভ এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র প্রতিনিধি সোহেল রানা মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোরাপ আলী, ইয়াকুব আলী, রুহুল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মণ্ডল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, যুবদল নেতা ওবায়দুর সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কাউছার শেখ, ছাত্র প্রতিনিধি শেখ রাফি, এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান এবং প্রজন্মদলের সহ-সভাপতি আনাছ প্রামাণিক।

প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার কন্যা শিউলী আক্তার, নিরব, রাজিন, সাজিদ রিজনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ব্যক্তিবর্গ।

উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, “প্রয়াত আব্দুল লতিফ মাস্টার ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিক ও শিক্ষানুরাগী। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি দীর্ঘদিন উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ওমর ফারুক সৌরভ ও সোহেল রানা মানিক জানান, কর্মসূচির অংশ হিসেবে সুজানগর উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বর, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজ, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা, মথুরাপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে আব্দুল লতিফ মাস্টার শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন এবং ২০০৬ সালের ১৯ নভেম্বর অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *