
পাবনা প্রতিনিধি: পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের আইন অনুযায়ী সকল কর্মকর্তাকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। উপজেলার সকল সরকারি দপ্তর ও ভূমি অফিসসহ সব প্রতিষ্ঠানে জনগণ ঘুষমুক্ত ও হয়রানিমুক্ত সেবা পাবেন। এসব প্রতিষ্ঠান জনগণের; তাই কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যেন জনগণ নির্ভয়ে প্রতিষ্ঠানে আসতে পারেন।
জেলা প্রশাসক বলেন, “বৈষম্যহীন, উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য দিলেই হবে না, কাজের সঙ্গে বক্তব্যের মিল থাকতে হবে। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।”
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন: সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই খান সাগর, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মানিকহাট মাদ্রাসার মুহতামিম মুফতি আখতার হোসেন, এবং ছাত্র প্রতিনিধি অন্তু কাজী, তৌফিক, ফজলে রাব্বী ও আরিফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, সুজানগর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
এদিন জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে কদবেল গাছের চারা রোপণ করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
