গোবিন্দপুর চৌরাস্তা জামে মসজিদের সভাপতি হাজী নবী নেওয়াজ আর নেই

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নবী নেওয়াজ (৬৫) আর নেই। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা পান বাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার বড় ছেলে, ইতালি প্রবাসী সাইফুল ইসলাম মুন্না নিশ্চিত করেছেন।

হাজী নবী নেওয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *