
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেছেন, “জনগণের আস্থা পুলিশের উপর থেকে উঠে গিয়েছিল; পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের প্রশ্রয়ে পুলিশ এমন দানবে পরিণত হয়েছিল যে তারা বলতে শুরু করেছিল, ‘আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই।’ সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। এ ধরনের দাম্ভিকতা ঠিক নয়। যার কাজ যা, তাকে সেটাই করতে দেওয়া উচিত। সেই দানব পুলিশ আজ অসহায় হয়ে পড়েছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ, পুলিশ এখনো দুর্বল। পুলিশকে আবার সাহসী করে তুলতে হবে, যে সাহসী পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে।”
তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের পুলিশের ব্যাপারে সব সময় একটি কথা বলা হয় — দুষ্টের দমন, শিষ্টের সেবক। কিন্তু গত কয়েক বছর আমরা দুষ্টের দমন করিনি, শিষ্টের সেবা করিনি। আমরা গায়েবি মামলা দিয়েছি, গুম-খুন করেছি এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। এসব থেকে বেরিয়ে এসে যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের ভুল-ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু লিখবেন না।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
