
এম এ আলিম রিপন, পাবনা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সুজানগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় দলটির অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসান আলহাজ্বের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজারী হারুন-অর রশিদ, ওবায়দুর রহমান, সদস্য শফিউল্লাহ মনি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোরাপ আলি, সদস্য সাফা খান, পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি শাহজাহান শেখ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলি আকবর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ কাউসার এবং ফিরোজ, ছালাম, সাব্বির, ফারুকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি পরবর্তী পথ সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাকশালী শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়। সেদিন দেশ ও জাতি নতুন পথের দিশা পেয়েছিল। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়, এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
আজকের এই দিনে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে শেখ আব্দুর রউফ বলেন, এই দিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়, যা দেশের পটভূমি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্তারূপে আত্মপ্রকাশ করে। এছাড়া এদিন থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ এখনো দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে।
এই ঘটনার আলোকে সকলকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
