হোসেনপুরে সাবেক বিভাগীয় জজ রেজাউল করিম খান চুন্নুর গণসংযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে জিনারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে সন্ধ্যায় জিনারী ইউনিয়ন পরিষদ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভাটি অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপান্তরিত হয়।

এ সময় হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জিনারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।

আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা মো. জালাল উদ্দিন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, সিদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মেম্বার, জিনারী ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ শাহ, আবুল কাশেম, আকবর আলী, জামাল হক মৃধা লিটন, জাহাঙ্গীর আলম সেলিম, জিনারী ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাজী সমেদ আলী, সাধারণ সম্পাদক হারিকুন ইসলাম, জিনারী ইউনিয়ন যুবদলের সভাপতি হাসিম উদ্দিন হাছু, জিনারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিম সরকার, সদস্য সচিব শহিদ সর্দার, জিনারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক হুমায়ুন ফকির, এবং জিনারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইদুল ও সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *