
কুড়িগ্রাম প্রতিনিধি, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম সীমান্তে জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা সিজারমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।