
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গাজীপুর-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ভবন নির্মাণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সাজ্জাত হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী, জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুল বাসার, জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন তিনতলা ভবনটি নির্মিত হলে কলেজের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট কমার মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।