
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পহেলা বৈশাখ উপলক্ষে সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক কাউন্সিলর মো. শাহজাহান আলী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতখামার ফাজিল মাদ্রাসার নবনির্বাচিত অভিভাবক সদস্য মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন এবং নিয়মিত তাদের উপস্থিতি সম্পর্কে খোঁজ রাখবেন।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।