গাজীপুরে নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন, কাজী শহিদুল্লাহ শহিদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান খোকন, নূরুল আমীন মাস্টার,শেখ তোফাজ্জল হোসেন,হাজী ইসমাইল হোসেন, ইসলামুদ্দিন, শফিউর রহমান সামাদ, আযাহার, বিশিষ্ট সমাজসেবক সেলিম ভূইয়া এবং বিএনপির প্রবীণ নেতা আবু তাহের আকন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন ও সদস্য সচিব আমিনুল ইসলাম, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ ইব্রাহিম, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হক মুকুল ও সদস্য সচিব আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।