গাজীপুরে নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেলে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, অতীতে আমাদের সাথে কে কি করেছে সকল কিছু ভুলে সকলকে নিয়ে আমরা এক সাথে কাজ করবো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।সেই সাথে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ও এলাকার উন্নয়নে কাজ করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার,সদস‍্য সচিব এমারত হোসেন মুসল্লী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মাসুদুল কবির মোনায়েম,হাবীব বেপারী,শফিউর রহমান ছামাদ , নাজিম বেপারী, ডিএম আযাহার,আব্দুল্লাহেল কাফি,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর শিকদার,জেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ,সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া,পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব জহিরুল ইসলাম,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ,সদস‍্য সচিব রফিকুল ইসলাম রবিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।