নয়াপাড়ায় প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনালে উৎসবমুখর পরিবেশ, দর্শকদের ঢল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার নয়াপাড়ায় ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে নয়াপাড়া প্রিমিয়ার লীগ-২৫/২৬ (সিজন-১৩) এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে অবস্থিত নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। উদ্বোধক ছিলেন দৈনিক বতর্মান বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা ও সমাজসেবক মোঃ সেলিম ভূঁইয়া।
 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন শেখ এবং বিশেষ আলোচক ছিলেন ফু-ওয়াং গেট টাইলস মার্কেটের সভাপতি মোঃ আলমগীর খান ও কবি লেখক সাংবাদিক শাহন শাহবুদ্দিন।
 
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান খান এবং সঞ্চালনা করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি ও নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম।
 
ফাইনাল ফুটবল খেলাটি এস কে টাইলস্ হাউজের মালিক মোঃ নুরুদ্দিন খন্দকারের সৌজন‍্যে পরিচালিত হয়।
 
ফাইনাল ম্যাচে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।