
এম এম শোয়াইবকে আহ্বায়ক ও খন্দকার আল আমিনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে। দলীয় দপ্তর সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সাংগঠনিক নির্দেশনায় কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিসবাহ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দেওয়ান মাহবুব পানির, নাসিম আক্তার, প্রফেসর মাসুদ রানা, মো. সাদ্দাম শিমুল ও কবির হোসাইনকে।
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. শামীম শেখ। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ হোসাইন, মাহবুব হক রাব্বি, ওয়াসিউর খন্দকার, প্রফেসর রাশিদুল ইসলাম ও অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুল ইসলাম ইমন, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদল ও রিশাদ আব্দুল্লাহ। কেন্দ্রীয় নেতারা জানান, অনুমোদিত এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গাজীপুর জেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্য সংগ্রহ এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।