
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ রা জানুয়ারি) বিকেলে বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজার প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী এবং সদস্য সচিব আবু বকর ছিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন রিজভী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।