
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি নেতারা বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাজিম বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী।
সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য হাবিব বেপারী, ডি. এম. আজহারুল ইসলাম, সামাদ বেপারী; সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার; পিরুজালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রাসেদ সরকার; এবং পিরুজালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ঝর্ণা আক্তার।