
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার জন্মদিনে বগুলা বাজার বিএনপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বগুলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বগুলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিন্টু, ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, আহব্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল হেকিম,আহব্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন রিপন,ইউনিয়ন বিএনপি নেতা,তহিদ মিয়া,আব্দুর রহমান,শহিদ মিয়া,ফিরোজ মিয়া,মকবুল হোসেন,মোবারক মিয়া, যুবদল নেতা ফারুক মিয়া,আলম মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান অনিক, উপজেলা ছাত্রদল নেতা আজিজুল হক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বগুলা কেন্দ্রীয় জামে মসজিদের খ্যাতনামা আলেম, যিনি দেশনেত্রীর সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।