
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নসহ দেশের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আয়কর আইনজীবী তানভীর আহমেদ।
তিনি বলেন, "বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ এমন এক নির্মল আনন্দের উৎসব, যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের সঙ্গে মিলিত হয়, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয় এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। অতীত জীবনের সব পাপ ও কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভূতি ধারণ করাই ঈদের মূল বার্তা।"
তিনি আরও বলেন, "ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যের আদর্শ ধারণ করে ইসলাম। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই হোক ঈদ উৎসবের অন্যতম বার্তা।"
আয়কর আইনজীবী তানভীর আহমেদ আরও বলেন, "সকলের জীবনে ঈদের খুশি বয়ে আনুক অনাবিল আনন্দ, দূর হোক সকল সংকট ও জটিলতা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেফাজত করুন।