
গাজীপুর সদর, শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌরসভা শাখার উদ্যোগে এক মনোমুগ্ধকর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর আয়োজনে বুধবার (২৬ মার্চ) বিকালে সদর উপজেলার বাঘেরবাজার পুষ্পদন রিসোর্টে এই মাহফিলের আয়োজন করা হয়।
জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ কাইঁয়ার সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ফখরুল আলম।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেটেব এর উপদেষ্টা পরিষদের কেন্দ্রীয় কমিটি প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ আদিল সরকার। বিশেষ আলোচক হিসেবে ছিলেন জেটেব কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক এ.বি.এম রুহুল আমীন আকন্দ।
এছাড়াও, অনুষ্ঠানে টেক্সটাইল প্রকৌশলীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচকরা দেশের বর্তমান পরিস্থিতি, প্রকৌশলীদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।