
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটর সাইকেল এবং সিএনজি আটক করেছে (২৮ বিজিবি) বিভিন্ন বিওপির সদস্যরা।
শনিবার(০১ মার্চ) ২০২৫ তারিখে ০০২০ হতে ০৭০০ ঘটিকা পর্যন্ত লাউরগড় বিওপি কর্তৃক মোটর সাইকেল-০১টি, ভারতীয় পান-৮৫ বিরা, ভারতীয় সুপারি-১৬০০ পিস, যার আনুমানিক মূল্য ৯৩,৩০০/- টাকা, চাঁরাগাও বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৪৫ কেজি, যার আনুমানিক মূল্য ৫,৮৫০/-টাকা, বনগাঁও বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৯১০ কেজি, যার আনুমানিক মূল্য ১,০৯,২০০/-টাকা, বাঁশতলা বিওপি কর্তৃক ভারতীয় গরু-০৩টি, যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-টাকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ভারতীয় চিনি-১৫০ কেজি, যার আনুমানিক মূল্য ২১,০০০/-টাকা, টেকেরঘাট বিওপি কর্তৃক ভারতীয় কয়লা-১৫০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-টাকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ভারতীয় বিড়ি-৮৪০০ প্যাকেট এবং সিএনজি-০১টি, যার আনুমানিক মূল্য ৮,৫৭,০০০/-টাকা, বাগানাবাড়ী বিওপি কর্তৃক ভারতীয় গরু-০১টি, যার আনুমানিক মূল্য ৯০,০০০/-টাকা, চাঁনপুর বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৩০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-টাকা, চিনাউড়া বিওপি কর্তৃক ভারতীয় চিনি-৬০ কেজি, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-টাকা আটক করা হয়। যার *সর্বমোট সিজার মূল্য ১৭,২৯,৫৫০/-(সতেরো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটর সাইকেল ও সিএনজি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।