
মহান শহীদ দিৃবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বাঘের বাজার মোল্লাবাড়ি মডেল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘের বাজার মোল্লাবাড়ি মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান মোল্লা, এবং সঞ্চালনায় ছিলেন নুরুল আমীন আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক কাওসার আহমেদ মোল্লা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভার প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।