
শ্রীপুর প্রতিনিধি : নিরাপদ শরীর নিরাপদ শ্রম প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের শ্রীপুরে স্বল্প মজুরি প্রাপ্ত শ্রমিকদের বিনামুল্যে ও নামমাত্র খরচে চিকিৎসা প্রদানের লক্ষ্যে ১৭৯০ শ্রমিকের মাঝে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করেছে ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট। শনিবার সকাল ১১ টায় শ্রীপুরের মাওনা নাইস ডেনিম মিলস লিঃ এ সাদ গ্রুপের শ্রমিকদের মাঝে এ কার্ড বিতরণ করেন।
ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট ও সাদ গ্রুপের চেয়ারম্যান নুরে ইয়াসমিন ফাতিমা। এসময় আয়োজকরা জানান পর্যায়ক্রমে সাদ গ্রুপের ৭০ হাজার শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হবে।
এ সেবা কার্যক্রমের সাথে স্থানীয় আলহেরা হাসপাতাল আল-হেরা মেডিকেল সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয় রোগীদের ১০ থেকে ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে ও বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আফজাল হোসেন, হুমায়ুন কবিরসহ সাদ গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।