
শ্রীপুর প্রতিনিধি: স্বৈরাচারী সরকার পতনের দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর দিকনির্দেশনায়, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ আকন্দের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবদা মোড় থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচ দিয়ে ঘুরে পরে পল্লী বিদ্যুৎ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আকরাম হোসেন আকন্দ, আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি ময়েজউদ্দিন মোল্লা, আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জামাল, শ্রীপুর উপজেলা বিদ্যুৎ ইউনিট শ্রমিক দলের সভাপতি নুরুল কবির, উপজেলা বিদ্যুৎ ইউনিট শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুবেল মণ্ডল, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন মাহমুদ, রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন,বরমী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল, বরমী ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম ফকির, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি বাদল, জৈনা আঞ্চলিক শ্রমিক দলের নেতা সোহেল সরকার ও নজরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন তোতা, শ্রমিক দল নেতা আল আমিন।
এছাড়াও উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।