
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম. সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল শিকদার, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা, রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সবুজ আহমেদ, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন খান, বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকা, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এইচ.এম. হাবিব, পৌর শ্রমিক দলের নেতা মজনু ফকির, রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাগমার, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লাসহ শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী।