
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়ার বড় ভাই আবু তাহের ভাণ্ডারী (৬০) শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত কিডনি রোগে আক্রান্ত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ বাদ আসর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আলাল মিয়া।