
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনির ৩৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকায় নর্দান ফ্যাক্টরির সামনে রনির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে মাহমুদুল হাসান রনির দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা জমির হোসেন পুলিশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দ ও ফাইজুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিপন ফকির, সাধারণ সম্পাদক জজ মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, সদস্য সচিব আজিজুল ইসলাম রাজন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ।
অনুষ্ঠানের আয়োজন করেন যুবদল নেতা দেলোয়ার সরকার ও রিয়াদ। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মাহবুবুর রহমান হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।