
পঞ্চগড় জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার উত্তর বটিনা গ্রামে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ জয়নুল আবেদীন। ঠাকুরগাঁ জেলার টাংঙ্গন ব্রিজ এলাকায় ৬ বিঘা জমিতে কমলা এবং মালটার চাষ করেছেন।
তার কমলা বাগানে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম। প্রতিদিন বিভিন্ন দূর দুর্দান্ত থেকে অসংখ্য মানুষ কমলা এবং মাল্টার বাগান দেখতে আসে। কমলা এবং মাল্টা বাগানের মালিক জয়নুল আবেদীন গণমাধ্যম কর্মীদের জানান আমার এখানে বিভিন্ন উন্নত জাতের কমলা এবং মালটা পাওয়া যায়। এই কমলা বাগান থেকে প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ টাকা আয় হয়।
তিনি আরো জানান বর্তমান সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে।কমলা বাগান দেখতে আসা জাকিরুল ইসলাম বলেন কমলা বাগানটি দেখে আমি মুগ্ধ হলাম দ্বিতীয় দার্জিলিং এটি। তবে যে রাস্তা দিয়ে আমরা বাগানে আসা যাওয়া করি এই রাস্তাটির অবস্থা বেহালদশা এবং চলাচল করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই রাস্তাটি পাকা হওয়া হওয়া খুবই জরুরী।
কমলা বাগান দেখতে আসা রাসেল বলেন এই বাগানের কমলা এবং মালটা খুবই সুস্বাদ এবং রসালো। আমি দুই কেজি কমলা কিনলাম বাজারের থেকে দামও অনেক কম এবং টাটকা।