
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার নগর কুমারী এলাকার বাসিন্দা এবং বোদা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ফিরোজ আলম চৌধুরীর ভাতিজি অনিতা চৌধুরী (১৮-২০) নিখোঁজ হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে বোদা বাইপাস মোড়ে তাকে সর্বশেষ দেখা যায়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের সাপওয়ালা সাদা টপস এবং স্কার্ট।
পারিবারিক সূত্রে জানা গেছে, অনিতা চৌধুরী মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
মোঃ ফিরোজ আলম চৌধুরী
সভাপতি, বোদা বাজার বণিক সমিতি
মোবাইল নম্বর: ০১৭২০-২৬৪৩৫৩