
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের ওপর পা-রেখে অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে আকাশ দাস নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক টাইমলাইনে এই পোস্ট দেখা যায়। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযুক্ত যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”