
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ হলরুমে "২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা"র ব্যানারে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা প্রশাসন হল রুমে নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান লেবু।
এসময় ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে শহীদ ও আহত পরিবার সদস্যদেকে ফুল বরণ করা হয়।
এসময় জুলাই ছাত্র আন্দোলনে পিঠে গুলিবিদ্ধ উপজেলার মানকোনের রুকনউজ্জামান রুকন,মলাজানির
মোহাম্মদ সাকির আলম জিহাদ,
খিলগাতির গোলাম মোস্তফা,চর আধপাখিয়ার সুজন মিয়া,পোড়াবাড়ির
অনিক মিয়া ও তাদের পরিবারের সদস্যরা স্মরণসভায় উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।
শহীদ সামিদের মা শিল্পী আক্তার বলেন, আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে সঠিকভাবে মর্যাদাপূর্ণ মূল্যায়ন করা হোক এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনবাসন করা হোক। শহীদদের রক্ত যেনো বৃথা না যায় সেই দিকে সকলকে সুদৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।