
স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর থানার বানিয়ারচালা (বাঘের বাজার) এলাকার এ্যাপারেলস-২১ লিমিটেড (লিথি গ্রæপ) পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবীতে মহাসড়কের বাঘের বাজার মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর আবদুল লতিফ জানান, ওই কারখানার টেক্সটাইলস্ ও ডাইং সেকশনের শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজ শুরু করে। গত ০৯ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মতে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিক বেলায়েত, আনোয়ার হোসেন ওশাপলা আক্তার বলেন, অক্টোবর মাসের বেতন না দিয়ে লিথি গ্রুপ গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নামেমিথ্যা বানোয় অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করে। আমাদের দাবী বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দিতে হবে।
শিল্প পুলিশ অরো জানায়, বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় গার্মেন্টস বিভাগের কিছু শ্রমিক লিথির পাশে প্যানটেক্স মোড় এলাকায় জমায়েত হতে থাকে। এক পর্যায়ে তারা তাদের বকেয়া বেতন ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করতে বিক্ষোভ করতে থাকে। পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কাখানার মালিক পক্ষের সাথে তাদের বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দেওয়ার বিষয়ে কথা বলার আশ্বাস দিলে সোয়া এক ঘন্টা পর বেলা পৌণে ১১ টায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশনের কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।