
সুজানগর (পাবনা) প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্যের বিরুদ্ধে সুজানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার উদ্যোগে রবিবার বিকেল ৪টায় শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমির অধ্যাপক ফারুক-ই-আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহম্মেদ খান (ফুল), সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সেক্রেটারি তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, এবং সেক্রেটারি শাকিল প্রমুখ।